রাঙামাটির নানিয়াচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শতাব্দী চাকমা নানিয়াচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন এবং রাঙামাটির সখীনীলগঞ্জ এলাকায় বসবাস করতেন। স্থানীয় সূত্র জানায়, সকালে বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে তিনি সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় রাস্তার পাশের একটি জাম গাছ থেকে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বাঁশটি বিদ্যুতের তারে লেগে যায় এবং তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. শওকত আকবর খান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন জানান, ঘটনাটি শুনেছেন এবং এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। শিক্ষিকার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments:
Post a Comment