বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, June 27, 2026

ময়মনসিংহের তারাকান্দায় মধ্যরাতে কালী মন্দিরে ভাঙচুর-লুটপাট

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় রাতের আঁধারে একটি সার্বজনীন কালী মন্দিরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নাথপাড়ায় স্বর্গীয় মনমোহন দেবনাথের বাড়ির সার্বজনীন শ্রীশ্রী কালী মন্দিরে এই হামলা চালায় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্র জানায়, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে একদল অজ্ঞাত দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে দেব-দেবীর মূর্তি ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। ভোরে ঘটনাটি জানাজানি হলে সনাতন সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, ময়মনসিংহ জেলা শাখা। বিবৃতিতে সংগঠনটি বলে, "আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমন উসকানিমূলক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর দৃষ্টি আকর্ষণ করছি।"
স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতারা দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

No comments:

Post a Comment

"
"