বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, June 30, 2026

ময়মনসিংহে তালা ভেঙে মন্দিরে ভাঙচুর, কালী-লক্ষ্মী প্রতিমা ক্ষতিগ্রস্ত

 ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের পাঁচ কাহনিয়া গ্রামের দত্তবাড়ী সার্বজনীন পূজা মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩৭ বছর ধরে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের সদস্যরা মন্দিরটিতে নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন। মঙ্গলবার সকালে এক ব্যক্তি প্রথমে বাঁশ এবং পরে ইট ব্যবহার করে মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। এরপর তিনি মন্দিরে থাকা কালী ও লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মন্দিরে জড়ো হন এবং ক্ষোভ প্রকাশ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

No comments:

Post a Comment

"
"