বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, July 24, 2026

মহাসমারোহে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রীজগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব পালিত হয়


মহাসমারোহে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রীজগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান জোড়াগেটস্থ প্রেমকাননে অঙ্গণে শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) খুলনার আয়োজনে এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সার্বিক পরিচালনায় হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে মহাধুমধামের সাথে উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তারা নিজ ধর্মের প্রতি অনুরাগী ও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সকল ধর্মের মানুষের মধ্যে সহাবস্থান, পারস্পরিক সহমর্মিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে এ দেশের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে। এই বন্ধন অটুট রেখে দেশের সকল মানুষের ভাগ্য উন্নয়নে আমাদের অব্যাহতভাবে এগিয়ে যেতে হবে এই প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোঃ শরিফুজ্জামান। সম্মানিত অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার ম-ল, ইসকন খুলনা বিভাগীয় সভাপতি গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী। মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এস্টেট অব শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দিরের ট্রাস্টি গোপী কিষণ মুন্ধড়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন খুলনা জেলা সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ কর্মকার, টুটপাড়া গাছতলা মন্দিরের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ম-ল, সাউথ সেন্ট্রাল রোড শ্রীশ্রীরাধামাধব মন্দিরের সভাপতি শান্ত বৈকু- দাস, মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী পরিমল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সম্পাদকম-লীর সদস্য বাবলু বিশ্বাস, শিবনাথ ভক্ত, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, সাংবাদিক বিমল চন্দ্র সাহা, প্রবীর বিশ্বাস, মহাদেব সাহা, ডাঃ দিলীপ কু-ু, গৌতম কু-ু, গৌরাঙ্গ সাহা, তাপস সাহা, বৈষ্ণব বলরাম দাস, প্রদীপ সাহা মদন, তরুণ রায় শিবু, দীপক দত্ত, ভবেশ চন্দ্র সাহা, সুজিত মজুমদার, সুশান্ত ব্যানার্জী, শঙ্কর পোদ্দার, রূপন কুমার দে, বাবু শীল, ডা. পরিতোষ রায়চৌধুরী, অঞ্জন কুমার দে, ভোলানাথ দত্ত, রাজদ্বীপ ঘোষ, সুরেশ চক্রবর্ত্তী, দিপঙ্কর সাধু, অলোক দে, রবীন দাস, রাজকুমার হেলা, কুমার লাল, সুশীল দাস, সত্যরঞ্জন পোদ্দার, অসিত চক্রবর্ত্তী, স্বপন চক্রবর্ত্তী, অম্লান সরদার, রাজকুমার আগরওয়ালা, মিনা রানী মুন্ধড়া, শরৎ কুমার মুন্ধড়া, দেবীপ্রসাদ ঘোষ, সঞ্জয় আগরওয়ালা, নীলকান্ত দত্ত, পরিতোষ হালদার, অশোক ঘোষ, দুলাল সরকার, নারায়ণ দাস, ইন্দ্রজিৎ কু-ু গোপাল, পলাশ সাহা, দেবকুমার হালদার, সুব্রত হালদার, শক্তিপদ দাস শর্মা, বিমল কু-ু, সাধন ঘোষ, অশোক সেন, মানিক কু-ু, দিলীপ সাহা, লিটন ম-ল, সদর থানা সভাপতি বিকাশ সাহা মদন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাপ্পু সরকার, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর পাল, হরিণটানা থানা সাধারণ সম্পাদক রঞ্জন রায়, আড়ংঘাটা থানা আহ্বায়ক আশিষ কবিরাজ, বিভিন্ন মন্দির কমিটির সঞ্জীত বণিক, পরিমল দাস, সন্ধ্যা বিশ্বাস, নিতাই সরদার, শ্যামল মিস্ত্রী, তপু দাস, রতন বণিক, উজ্জ্বল রায়, গোপাল ঘোষ, পলাশ হালদার, তাপস তালুকদার, অনুপ সরকার, অমিত সাহানি, দিব্য সাহা, মিমু দাস প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন মন্দির থেকে আগত ও পারিবারিক রথসমূহ ভক্তবৃন্দ শঙ্খ, ঘণ্টা, বাদ্যযন্ত্র বাজিয়ে উলুধ্বনি সহকারে ব্যানার-ফেস্টুন-প্লাকার্ড নিয়ে নৃত্যকীর্ত্তন করতে করতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রথের দড়ি টেনে প্রেমকানন হতে রথ স্ব-স্ব মন্দিরে প্রত্যাবর্তন করে এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রথ চলার পথে বহুমূর্তি সুসজ্জিত শ্রীজগন্নাথ-বলদেব সুভদ্রা মহারানীর রথ দেখতে হাজার হাজার দর্শনার্থি ভক্তবৃন্দের সমাগম হয়। এ সময়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন জলছত্রের মাধ্যমে পিপাসার্ত ভক্তদের পিপাসা নিবারণ ও প্রসাদ বিতরণ করে। পরিশেষে মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসন, কেএমপি, সিটি কর্পোরেশন, কেডিএ, বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির কমিটিসহ যাঁরা অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
 

No comments:

Post a Comment

"
"