বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, July 1, 2026

বিধর্মী যুবকের সাথে সম্পর্কের করুণ পরিণতি হিন্দু তরুনী নন্দিনীর আত্মহত্যা

ভারতের গুজরাটের রাজকোটে আম আদমি পার্টির (আপ) ২১ বছর বয়সী তরুণী নেত্রী নন্দিনী বোসামিয়ার আত্মহত্যার মর্মান্তিক ঘটনা প্রকাশ পেয়েছে। মুসলিম যুবক আসলামের সঙ্গে লিভ-ইন সম্পর্কে জড়িয়ে পরিবারের সব বাধা উপেক্ষা করে ঘর ছাড়লেও শেষ পর্যন্ত নির্যাতনের শিকার হয়ে আত্মহননের পথ বেছে নেন তিনি। মৃত্যুর আগে বাবাকে লেখা শেষ চিঠিতে নন্দিনী লিখে যান, "পাপা, আমি জীবনের যুদ্ধে হেরে গেলাম।"
রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ নন্দিনী ২০২৫ সালের পৌরসভা নির্বাচনে আপের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার এমন করুণ মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে গভীর শোক নেমে এসেছে।
নন্দিনীর পরিবারের অভিযোগ, আসলাম ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে চরম মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। তার গহনা জোরপূর্বক বন্ধক রাখা হয় এবং তাকে জরায়ু অস্ত্রোপচারের মতো জটিল সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। এই নিপীড়ন সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন নন্দিনী এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। পুরো এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে।

No comments:

Post a Comment

"
"