ঝালকাঠি শহরের আখড়াবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সাধারণ সম্পাদক ও স্থানীয় প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে অলোক সাহার ওপর হঠাৎ হামলা চালানো হয়। আহত অলোক সাহা অভিযোগ করেন, সভা সঞ্চালনার সময় চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর কোনো বাক্যবিনিময় ছাড়াই তার ওপর হামলা চালান। অভিযুক্ত চন্দন পোদ্দার ঝালকাঠি সদর বিএনপির সহ-সভাপতি এবং বিষ্ণু চন্দ্র ধর শহর বিএনপির সহ-সভাপতি হিসেবে পরিচিত।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, এর আগেও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সামনে অলোক সাহাকে হুমকি দেওয়া হয়েছিল এবং এটি পূর্বপরিকল্পিত হামলা বলে তিনি মনে করেন। তিনি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মন্দির সূত্রে জানা যায়, কালিবাড়ি মন্দিরের জমি ও কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। কয়েক দিন আগেও জমি-বিরোধের জেরে মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছিল। হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.jpeg)
No comments:
Post a Comment