খুলনার আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের সামনে কুন্ডু চন্দ্র বিদ্যালয়ের ব্রিজ সংলগ্ন এলাকায় দলিল লেখক পঙ্কজ রায় (৫৮)-কে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত পঙ্কজ রায় শলুয়া এলাকার মৃত পুলিন কুমার রায়ের ছেলে।
আহতের ভাইপো সোহাগ জানান, রাতে ব্রিজের কাছে দুর্বৃত্তরা পঙ্কজ রায়ের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় এবং তার দুই পা ভেঙে দেওয়া হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে আহতের পরিবার। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।
.jpeg)
No comments:
Post a Comment