মৃত্যুর পরও সরকারি সহায়তার তালিকায় নাম রেখে সুবিধা নেওয়ার প্রবণতার মধ্যেও এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী স্বপন কুমার শিপু। মায়ের মৃত্যুর কিছুদিন পর তিনি নিজে সমাজসেবা কার্যালয়ে গিয়ে বয়স্কভাতার তালিকা থেকে তার মায়ের নাম স্থায়ীভাবে বাতিল করেছেন।
জানা গেছে, শ্রী স্বপন কুমার শিপুর মা কিছুদিন আগে মারা যান। ব্যক্তিগত শোকের পাশাপাশি তিনি সরকারি নিয়মের প্রতিও শ্রদ্ধা দেখান। তিনি মনে করেন, মৃত ব্যক্তির নামে সরকারি সহায়তা বরাদ্দ থাকলে তা রাষ্ট্রীয় তহবিলের অপচয় ছাড়া কিছু নয়। তাই তিনি কালবিলম্ব না করে সমাজসেবা অফিসে যোগাযোগ করেন এবং মৃত মায়ের নামে আসা বয়স্কভাতার তালিকা থেকে নাম কেটে দেওয়ার জন্য লিখিত আবেদন করেন ও প্রক্রিয়া সম্পন্ন করেন।
তার এই সততা ও দায়িত্ববোধকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মতে, স্বপন কুমার শিপুর এই উদ্যোগ সমাজের প্রতিটি মানুষের জন্য অনুকরণীয়। সরকারি সুবিধা নেওয়ার ক্ষেত্রে এমন সততা ও দায়িত্বশীলতা সমাজকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
.jpeg)
No comments:
Post a Comment