রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়।
কলাবাগান থানার এসআই আতিকুর রহমান জানান, ধীরেন্দ্র কুমার রায় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তার মেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমারের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সোমবার সকালে তিনি কর্মস্থলে যান। এ সময় তাদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে তিনি বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই আতিকুর রহমান জানান, ২০২৫ সাল থেকে ধীরেন্দ্র কুমার শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বনগ্রাম আবাসিক এলাকায়। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
.jpeg)
No comments:
Post a Comment