বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, August 12, 2026

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা রঞ্জন কর্মকার আর নেই

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার মৃত্যুবরণ করেছেন। বুধবার (১২ আগস্ট) রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর সংবাদে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা দেওয়া হয়েছে।

শোকবার্তায় নেতারা বলেন, ‘রঞ্জন কর্মকার সারাজীবন দেশের অসাম্প্রদায়িক চেতনা রক্ষা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার এই প্রস্থান দেশের প্রগতিশীল আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।’

রঞ্জন কর্মকারের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

No comments:

Post a Comment

"
"