বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, July 14, 2026

সিলেটের চালিবন্দর মহাশ্মশানঘাটে নবনির্মিত কালি মন্দিরের উদ্বোধন শুক্রবার

সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশানঘাটে নবনির্মিত কালি মন্দিরের উদ্বোধন হবে আগামী শুক্রবার (১৭ জুলাই)। কলকাতার দক্ষিণেশ্বর কালিমন্দিরের আদলে নির্মিত এই মন্দিরটি উদ্বোধনের আগেই দর্শনার্থী ও ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক সুব্রত দাশ এই দৃষ্টিনন্দন মন্দিরটির নকশা করেছেন। লাল-সাদার কারুকাজ ও নান্দনিক স্থাপত্যশৈলীতে ভক্তি ও শিল্পের মেলবন্ধন ঘটেছে, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকে।

চালিবন্দর মহাশ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ জানান, শুক্রবার মন্দিরটির উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি আরও জানান, সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে শশ্মানঘাট সংস্কার ও মন্দির নির্মাণ করা হয়েছে। এই শশ্মানঘাট কমপ্লেক্স ও মন্দির নির্মাণে মোট ব্যয় হয়েছে ৬ কোটি টাকা।

No comments:

Post a Comment

"
"