সাতক্ষীরা, ১৮ আগস্ট ২০২৬: সাতক্ষীরার তালা উপজেলায় অসুস্থ এক গৃহবধূকে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন—অনুপম বিশ্বাস ওরফে অনুপ (৪০) এবং শিপ্রা বিশ্বাস (৩৫)।
পুলিশ জানায়, তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দীক ও ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনার কয়রা উপজেলার ঘুগরোকাঠি গ্রামের প্রায় ৪০ বছর বয়সী ওই অসুস্থ গৃহবধূকে চিকিৎসার আশ্বাস দিয়ে গত ১৩ আগস্ট বিকেলে সাতক্ষীরার তালায় নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, সেখানে এক নারীর সহযোগিতায় রাজু নামের এক ব্যক্তি ও অজ্ঞাতপরিচয় এক যুবক রাতে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন।
এ ঘটনায় পরদিন ১৪ আগস্ট ভুক্তভোগী নিজে বাদী হয়ে রাজুসহ তিনজনের বিরুদ্ধে তালা থানায় মামলা দায়ের করেন। তালা থানা পুলিশ জানায়, মামলা হওয়ার পর তদন্ত শুরু করে এবং এজাহারনামীয় আসামি রাজুসহ জড়িত আরও দুইজনের পরিচয় শনাক্ত করে। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে অনুপম বিশ্বাস ও শিপ্রা বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
.jpeg)
No comments:
Post a Comment