চট্টগ্রামের আনোয়ারায় এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়াকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, "আনোয়ারা থানার চেনামতি এলাকার মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।" তিনি আরও জানান, আজ বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ১৩ জুন রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী (১৬)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের পাঁচ বছরের শিশু পিয়াস গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত এনির স্বামী সুজন বড়ুয়া শুরু থেকেই প্রতিবেশী তেজু বড়ুয়ার বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, তার সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। মৃত্যুর আগে তার স্ত্রীও নাকি তেজু বড়ুয়ার নাম বলেছিলেন। পুলিশ জানিয়েছে, হত্যার প্রকৃত রহস্য উদঘাটন এবং অন্য কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। মূল আসামি গ্রেপ্তার হওয়ায় রহস্য উন্মোচনের পথ আরও সহজ হলো বলে মনে করছে পুলিশ।
.png)
No comments:
Post a Comment