লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে কলেজে ভর্তি হতে বাড়ি থেকে বের হওয়ার পর জিশা রানী (১৭) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার কাকা ললিত চন্দ্র রায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, দুরাকুটি এলাকার জগদীস চন্দ্র রায়ের মেয়ে জিশা বাবা-মা ঢাকায় থাকায় দীর্ঘদিন ধরে দাদুর বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন। গত ১৮ জুন সকালে দুরাকুটি কলেজে ভর্তি হওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।
অভিযোগকারী ললিত চন্দ্র রায়ের দাবি, প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে কেউ তাকে অপহরণ করে থাকতে পারে। তিনি দ্রুত জিশাকে উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
লালমনিরহাট সদর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কিশোরীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
.jpeg)
No comments:
Post a Comment