ঠাকুরগাঁওয়ে নিখোঁজ হয়েছেন অষ্টম শ্রেণির ছাত্র সুশান্ত দেবনাথ। পরিবারের দাবি, তিনি বন্ধুর বাড়িতে আসার উদ্দেশ্যে ঠাকুরগাঁওয়ে এসেছিলেন। তবে বাসস্ট্যান্ডে পৌঁছে বন্ধুকে ফোন করার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা যায়, সুশান্ত দেবনাথ পঞ্চগড় জেলার বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের বামনপাড়া গ্রামের কাশিনাথের ছেলে। তিনি নতুনহাট শফিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
গত ১ জুলাই ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে নেমে তিনি বন্ধুকে ফোন করেন। কিন্তু এরপর তিনি বন্ধুর বাড়িতে পৌঁছাননি। সেই থেকে তার মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না এবং এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সুশান্ত দেবনাথের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
.jpeg)
No comments:
Post a Comment