পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোস্ট অফিস-সংলগ্ন এলাকার বাসিন্দা শিমুল হালদারের বিরুদ্ধে তার ফেসবুক অ্যাকাউন্টে মুসলিমদের পবিত্র স্থান কাবা শরিফকে নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ ছবি পোস্ট করার অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এর প্রতিবাদে থানার সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।
স্থানীয়দের ভাষ্য, শিমুল হালদারের বাবা প্রয়াত নবীন হালদার পেশায় দর্জি ছিলেন। কয়েক বছর ধরে তাদের বাড়িটি তালাবদ্ধ রয়েছে এবং শিমুল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিযুক্তের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, অভিযুক্তের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট পোস্ট ও ছবি সংগ্রহ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

No comments:
Post a Comment