বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, July 2, 2026

পিরোজপুরে পরকীয়া সন্দেহে ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় গলায় ফাঁস, গার্মেন্টসকর্মীর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পরকীয়া সন্দেহের জেরে সজল কুমার দেউরী (৩০) নামে এক গার্মেন্টসকর্মী ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় গলায় ফাঁস দিয়ে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত সজল উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিটানিয়া গ্রামের স্বপন কুমার দেউরীর ছেলে এবং দীর্ঘদিন ধরে ঢাকায় কাটিং মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। তার পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

নিহতের ছোট ভাই তুহিন দেউরী অভিযোগ করেন, সজলের স্ত্রী রঞ্জিতা হালদারের সঙ্গে একই গ্রামের শোভন বেপারীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন ভিডিও কলে এ বিষয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সজল আত্মহত্যার কথা বললে তার স্ত্রী উসকানি দেন বলেও পরিবারের অভিযোগ।

স্থানীয় বাসিন্দা দীপেন চৌকিদার বলেন, ওই সম্পর্কের কথা এলাকায় অনেক দিন ধরেই জানা ছিল, সংসারেও অশান্তি লেগেই থাকত। ইউপি সদস্য মনোজ ঢালী জানান, বিষয়টি জানতে পেরে সজল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার মৃত্যুর পর অভিযুক্ত শোভন ও রঞ্জিতা এলাকা ছেড়ে চলে গেছেন বলে দাবি করেন তিনি।

তবে শোভনের বাবা ভূপাল বেপারী বলেন, সজলের মৃত্যুর পরই তিনি ছেলে ও রঞ্জিতার সম্পর্ক সম্পর্কে জানতে পারেন, শাসন করায় ছেলে বাড়ি ছেড়েছে।

নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান জানান, এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তসাপেক্ষ, সংশ্লিষ্ট অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।

No comments:

Post a Comment

"
"