বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, July 2, 2026

মিরসরাইয়ে গভীর রাতে স্কুলশিক্ষক ও ভাইয়ের ওপর হামলা, আহত ২

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গভীর রাতে সহকারী শিক্ষক রিংকু চন্দ্র দাস ও তার ছোট ভাইয়ের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গত ৩০ জুন রাত আনুমানিক ২টার দিকে স্থানীয় কিছু ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানায়, হামলায় দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত রিংকু চন্দ্র দাস উপজেলার চরশরত মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে হামলার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

No comments:

Post a Comment

"
"