বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, July 22, 2026

হরিদাস চন্দ্রের কারাদণ্ডের রায় কার্যকরের নির্দেশ

চেক জালিয়াতি-সংক্রান্ত এক মামলায় গাইবান্ধার পলাশবাড়ীর হরিদাস চন্দ্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের সাজার রায় কার্যকর করার নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের অর্থঋণ আদালত-৪-এ হাজির করা হয়। পরে বিচারক ফারহানা আরজু তাঁর বিরুদ্ধে আগে ঘোষিত সাজার রায় কার্যকরের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার আজিজ টুটুল এই তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, হরিদাস চন্দ্র ময়মনসিংহ সদর থানায় দায়ের হওয়া একটি চেক জালিয়াতি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলার বিচার শেষে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে দীর্ঘদিন পলাতক থাকায় সেই সময় রায় কার্যকর করা সম্ভব হয়নি।

এর আগে গত ১২ জুলাই হরিদাস চন্দ্রকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় অর্থপাচারের একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমানে তিনি সেই মামলায়ও রিমান্ডে রয়েছেন।

No comments:

Post a Comment

"
"