বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, July 3, 2026

"ভোলার গজারিয়া শ্রী শ্রী কৃষ্ণ কালী মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রতিমা-স্বর্ণালংকার লুট"

.ভোলার লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকার শ্রীশ্রী কৃষ্ণ কালী মন্দিরে দিনের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুপুর ১২টার দিকে দুর্বৃত্তরা মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে প্রতিমা, প্রতিমার স্বর্ণালংকার এবং মন্দিরে সংরক্ষিত নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, দিনের আলোতে উপাসনালয়ে এমন সাহসী চুরির ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন তুলেছেন তারা। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয়দের প্রত্যাশা। এই ঘটনা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়িয়েছে।


 

No comments:

Post a Comment

"
"