বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, July 10, 2026

চট্টগ্রামে মন্দিরের পুরোহিতের ওপর হামলার অভিযোগ, দ্রুত গ্রেফতারের দাবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল সর্বজনীন শ্রীশ্রী মা চণ্ডী মন্দিরের পুরোহিত শ্রী সুশান্ত মুখার্জীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গতকাল বিকেলে শ্রী সুশান্ত মুখার্জী মন্দিরে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা প্রথমে কাপ্তাই রাস্তার মাথায় এবং পরে মন্দিরসংলগ্ন তানিয়া টেলিকমের সামনে তার ওপর অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাটি ছিল পরিকল্পিত।

স্থানীয়রা জানান, একজন বয়োজ্যেষ্ঠ ধর্মীয় পুরোহিতের ওপর এমন হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক এবং উদ্বেগজনক। ঘটনার পরপরই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য সংগ্রহের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

একই সঙ্গে হামলার প্রকৃত কারণ উদঘাটন, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


 

No comments:

Post a Comment

"
"