বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, July 30, 2026

কুমিল্লার দাউদকান্দিতে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ, হিন্দু পরিবারগুলোর চরম দুর্ভোগ


কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ২০ থেকে ২৫টি হিন্দু পরিবারের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ইউসুফ শিকদারের বিরুদ্ধে। এতে পরিবারগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের স্কুলে যাতায়াতেও বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (২৭ জুলাই) গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন ভজন চন্দ্র শীল। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একাধিক বাঁশের খুঁটি পুঁতে লম্বা বাঁশ, দড়ি ও পেরেক ব্যবহার করে চলাচলের রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ফলে ওই এলাকার ২০ থেকে ২৫টি হিন্দু পরিবারের সদস্যরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন বলে জানান তারা।

ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।

অভিযোগের বিষয়ে ইউসুফ শিকদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

No comments:

Post a Comment

"
"