ফেনীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও উৎসব নির্বিঘ্নে পালনের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
প্রধান অতিথি ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি ও বিশেষ অতিথি ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু ছাড়াও জাতীয় পূজা উদযাপন পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিল নাথের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, সহসভাপতি ডিএন চ্যাটার্জি ও অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বসু রায় চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত প্রমুখ। বক্তারা সনাতনী সম্প্রদায়ের ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
.jpeg)
No comments:
Post a Comment