নিজস্ব প্রতিবেদক, ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মহেশ্বর গ্রামে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাতে উপজেলার ৬ নম্বর চর চান্দিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মহেশ্বর গ্রামের হারাধন দাসের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হারাধন দাসের ছেলে ওমানপ্রবাসী সবুজ দাসের ঘরসহ বাড়ির দুটি কক্ষে ডাকাতদল হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের মারধর করে কয়েক ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ঘটনার পর পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তবে এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
.jpeg)
No comments:
Post a Comment