মাগুরার শালিখা উপজেলায় সরকারি উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একটি তালিকা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর দাবি ছড়িয়েছে। দাবি করা হয়েছিল, ওই তালিকায় শুধু হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নাম রয়েছে। কিন্তু জেলা প্রশাসন জানিয়েছে, এটি সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের জন্য সরকারের বিশেষ সহায়তা কর্মসূচির তালিকা, যা ধর্মীয় নয়, জাতিগত পরিচয়ের ভিত্তিতে তৈরি।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, "ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনো ধর্মীয় পরিচয় নয়। ওই এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবাই হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় তালিকায় তাদের নাম এসেছে। মুসলিম ধর্মাবলম্বী কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য থাকলে তারাও একই সুবিধা পেতেন।"
তিনি আরও জানান, সামাজিক মাধ্যমে ভাইরাল তালিকাটি অসম্পূর্ণ, সেখানে ৩২ জনের নাম থাকলেও প্রকৃত তালিকায় মোট ৬৪ জন শিক্ষার্থী রয়েছেন। প্রতিবছরই পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীর শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে সরকার এই বিশেষ উপবৃত্তি দিয়ে থাকে। প্রশাসনের পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment