কুমিল্লার চান্দিনা উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে রাকিবুল হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার বাড়েরা ইউনিয়নের ফরিদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রাকিবুল হাসান ওই গ্রামের মৃত ময়নাল হোসেনের ছেলে।
অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ইসলাম, হিন্দু ও অন্যান্য ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করে আসছেন। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পবিত্র মক্কা নগরীর কাবা ঘরের সম্মুখে হিন্দু ধর্মীয় সন্যাসী লোকনাথ ব্রহ্মচারীর ছবি বসিয়ে ফেসবুকে পোস্ট দেন। এতে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ধর্ম অবমাননার অভিযোগে তাকে আটক করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment