বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, August 16, 2026

সাতক্ষীরায় গ্রাম পুলিশের নেতৃত্বে হামলা ও জমি দখলের অভিযোগ, ছয় হিন্দু পরিবার আতঙ্কে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে গ্রামপুলিশ সাইফুল ইসলামের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ছয়টি হিন্দু পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের জমি দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এই জবরদখল কার্যক্রম চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী জয়দেব রজকসহ সাতটি পরিবার দীর্ঘদিন ধরে ফতেপুর মৌজার এসএ ৩৮৫ দাগের ৬০ শতক জমিতে বসবাস করে আসছিলেন। গত ২১ মে তারা কালিগঞ্জ সিভিল জজ আদালতে মামলা দায়ের করেন। আদালত নিষেধাজ্ঞার নোটিশ পাঠালেও গ্রামপুলিশ সাইফুল ইসলাম এবং তার সহযোগীরা আইন অমান্য করে গভীর রাতে রামদা, শাবল ও লোহার রড নিয়ে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, তারা ছয়টি হিন্দু পরিবারের তিনটি কাঠঘর, তিনটি শৌচাগার ও বাঁশবাগানসহ ২৫ শতকের বেশি জমি দখল করে সেখানে একটি খুপড়ি ঘর বানিয়ে ফেলে। ভুক্তভোগীদের বাড়িতে হামলা চালিয়ে তাদের জিম্মি করে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য, বিএনপি ও জামায়াত নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মদ শাহজি জানান, আদালতে মামলা চলমান থাকলেও গ্রামপুলিশ সাইফুল আইন অমান্য করে জমি দখল করেছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং বিরোধ নিষ্পত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

No comments:

Post a Comment

"
"