বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, August 12, 2026

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মন্দিরে চুরি

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম দেব ও দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার (৯ আগস্ট) রাতের আঁধারে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে নগদ অর্থ ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।

মন্দির সূত্রে জানা গেছে, রবিবার সকালে পূজা দিতে এসে মন্দিরের সেবায়েত ববিতা মন্ডল দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা। পরে ভেতরে গিয়ে তিনি দেখেন কালী মায়ের পায়ের নুপুর, ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকাসহ প্রায় ৭০ হাজার টাকা মূল্যের অন্যান্য আসবাবপত্র চুরি গেছে।

এ ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক টিটু চৌধুরী বাদী হয়ে রবিবার রাতেই টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

চুরির খবর পেয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামিম আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় মুন্সীগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ দাস ববি, টঙ্গীবাড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

টঙ্গীবাড়ী থানার ওসি মোহাম্মদ শামিম আহমেদ জানান, ‘খবর পেয়ে মন্দির পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে, তদন্ত চলমান রয়েছে।


 

No comments:

Post a Comment

"
"