চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অর্পিতা দাশ (২৬) নামে সন্তানসম্ভবা এক প্রসূতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই নারী ৩৫ সপ্তাহের গর্ভবতী ছিলেন। মৃত্যুর পরপরই তাঁর গর্ভস্থ মৃত পুত্র সন্তান প্রসব হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, অর্পিতা দাশ চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী। আগামী ১২ অক্টোবর তাঁদের প্রথম সন্তান পৃথিবীতে আসার সম্ভাব্য তারিখ ছিল।
অর্পিতার পিসি শিউলি চৌধুরী জানান, গত ৬ সেপ্টেম্বর অর্পিতার ডেঙ্গু ধরা পড়ে। এরপর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৯ সেপ্টেম্বর তাকে এইচডিইউতে নেওয়া হয়। বৃহস্পতিবার চিকিৎসকরা জানান, আইসিইউ প্রয়োজন। তখন তাকে প্রথমে রয়েল হাসপাতালে নেওয়া হয়। রয়েলের চিকিৎসকরা দ্রুত মেডিকেলে ভর্তি করার পরামর্শ দেন। মেডিকেলে নিয়ে যাওয়ার পর সারারাত তিনি আইসিইউতে ছিলেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, অর্পিতা ডেঙ্গু এক্সপ্যান্ডেড সিনড্রোমে ভুগছিলেন। রাতে নিবিড় পর্যবেক্ষণে রেখে রক্তের প্লাটিলেট দেওয়া হলেও শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
.jpg)
No comments:
Post a Comment