বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, September 12, 2026

চট্টগ্রামের আনোয়ারায় সেলুন থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় একটি সেলুন থেকে নেপাল রবি দাশ নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বটতলীর রুস্তমহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নেপাল রবি দাশ উপজেলার পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নেপাল ও তাঁর এক বড় ভাই মিলে রুস্তমহাটে একটি সেলুন পরিচালনা করতেন।

বাজারের দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে নেপালের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। এতে লেখা ছিল—‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন।’ পোস্টটি দেখে স্থানীয় বাসিন্দারা নেপালের খোঁজ করতে থাকেন এবং পুলিশকেও বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ ওই সেলুনে যায়। সেলুনটির দরজা ভেতর থেকে লাগানো ছিল। পরে পুলিশ দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় রশি দেওয়া অবস্থায় নেপালের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, রাতের খাবার খেয়ে নেপাল ওই সেলুনে গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আমরা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই এবং নেপালের ঝুলন্ত লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


 

No comments:

Post a Comment

"
"