বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, July 2, 2026

জাবিতে ওয়াশরুমে লুকানো ক্যামেরায় ছাত্রীর ভিডিও ধারণ, টেলিগ্রামে শেয়ার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ করে টেলিগ্রামে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিয়াজ আহমেদ নামে এক ছাত্রকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে এই ঘটনা ঘটে, যা ক্যাম্পাসজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ উঠেছে, আটককৃত ছাত্র হোস্টেলের ওয়াশরুমে লুকানো ক্যামেরা স্থাপন করে এক হিন্দু ছাত্রীর গোপন ভিডিও ধারণ করে এবং সেটি একটি ইসলামিক টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে। ঘটনাটি টের পেয়ে সহপাঠীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করে এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ভুক্তভোগী ছাত্রী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ওয়াশরুমের মতো ব্যক্তিগত জায়গাও যদি নিরাপদ না হয়, তাহলে আমরা কোথায় যাব?” ক্যাম্পাসের একাধিক ছাত্রী হোস্টেলের নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন ও দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “ছাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না।” ইতোমধ্যে প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ জানিয়েছে, ভিডিও শেয়ার হওয়া টেলিগ্রাম গ্রুপটি শনাক্ত করে এর সদস্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে। শিক্ষক সমিতি ও ছাত্র সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছে।

No comments:

Post a Comment

"
"