বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, July 2, 2026

.ঠাকুরগাঁওয়ের নিখোঁজ ৪ স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, ভারতে পাচারের সন্দেহ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) তাদের উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র তাদের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (৩০ জুন) সকালে ওই চার ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে না আসায় পরিবার খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, মঙ্গলবার রাত থেকেই পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ব্যাপক অভিযান চালায়। বুধবার সিলেটের একটি বাস কাউন্টার থেকে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে যে কীভাবে তারা সিলেট পৌঁছাল এবং এর পেছনে কোনো মানবপাচার চক্র জড়িত কি না। আইনি প্রক্রিয়া শেষে তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

No comments:

Post a Comment

"
"