বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, July 13, 2026

রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার

গাইবান্ধায় ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ীর শ্রীশ্রী কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, ওই থানায় রোববার একটি মানি লন্ডারিং মামলা দায়ের হয়, যেখানে হরিদাস চন্দ্র আসামি। সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন ব্যক্তি মন্দিরে প্রবেশ করে হরিদাস চন্দ্রকে বাইরে ডেকে আনেন এবং পরে তাকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলেন। পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর মন্দির এলাকায় কোনো অস্থিরতা নেই, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার স্বার্থে বিতর্কিত এই রামমূর্তি নির্মাণকাজ স্থগিত ঘোষণা করে মন্দির কমিটি। তখন তারা জানিয়েছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

"
"