বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, July 2, 2026

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মাতা স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন!

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা দীর্ঘদিনের মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে থেকে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বুধবার (১ জুলাই) গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পরিবার সূত্র জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে কার্ডিয়াক বিভাগে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। ভর্তির সময় হৃদ্যন্ত্র-সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিলেও বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি শঙ্কামুক্ত নন।
পরিবারের দাবি, ছেলের গ্রেপ্তারের পর থেকেই তিনি চরম মানসিক চাপে ছিলেন। কারাগারে থাকা ছেলের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা আর বারবার জামিন নাকচ হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সর্বশেষ জামিন আবেদন নিয়েও তার অনেক প্রত্যাশা ছিল, কিন্তু কাঙ্ক্ষিত ফল না আসায় একেবারে ভেঙে পড়েন তিনি, যার ফলশ্রুতিতে স্ট্রোক করেন। চিকিৎসকরা আশ্বস্ত করলেও পরিবারের উদ্বেগ এখনো কাটেনি।

No comments:

Post a Comment

"
"