সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে ডা. সুব্রত সাহা বিকাশ (৩৩) নামে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে প্রবল স্রোতে তলিয়ে যাওয়ার পর থেকে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ ডা. সুব্রত লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। তিনি ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে সিলেট ভ্রমণে এসেছিলেন। স্থানীয় সূত্র জানায়, চার বন্ধু মিলে সাদাপাথরে বেড়াতে যান। তাদের মধ্যে তিনজন বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে তারা প্রবল স্রোতে পড়লে দুজন কোনো রকমে তীরে ফিরতে সক্ষম হলেও ডা. সুব্রত স্রোতের টানে পানির নিচে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলও যোগ দেয়। প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ চিকিৎসকের সন্ধানে অভিযান অব্যাহত ছিল।
ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ওসি আব্দুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের কারণে সাদাপাথর এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment